ডোমারে এমপি আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী- ১আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস

2026-02-16T15:05:53+00:00
2026-02-16T15:05:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে এমপি আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ৪৫)
X

নীলফামারীর ডোমারে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী- ১আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস ছাত্তার।

রবিবার বিকালে ডোমার পৌর শহরের আইডিয়াল স্কুলে উপজেলা জামাযাতে ইসলামী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা  আব্দুস সাত্তার বলেন, শনিবার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে। দেড় থেকে দুই শতাধিক ব্যাক্তি চিলাহাটি অফিসে হামলা চালায়। 


হামলায় অনেকে আহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কারনে বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।নির্বাচনে পরাজিত প্রার্থী তার কর্মীদের ধৈর্য ধরার আহবান জানালেও তার প্রতিফলন দেখা যাচ্ছেনা।আমরা বলতে চাই নির্বাচনে জয়-পরাজয় থাকবে।আর এটাই গনতন্ত্রের সৌন্দর্য। তিনি আরো বলেন, আপনারা জনগনের জন্য কাজ করেন যাতে আগামীতে জনগনের ম্যান্ডেট নিয়ে জয়লাভ করতে পারেন। তিনি বলেন, প্রশাসন যদি একটু ভুমিকা রাখতো তাহলে আমাদের যেসব কর্মী আহত হয়েছিল হয়তোবা সেই ঘটনা ঘটতোনা।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন,ফ্যাসিষ্ট সরকারের পুলিশের মত আচরন করলে চলবে না পুলিশকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ যদি নিরপেক্ষতা বজায় রাখে তবে যে কোন অন্যায় প্রতিরোধ করা সম্ভব।আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি।আমরা চাঁদাবাজী করিনা তাই কাউকে করতে দিবো না।যেহেতু আমরা বিরোধী দলে আছি তার মানে এইনা যে আমরা অন্যায় দেখেও চুপ করে বসে থাকবো। অন্যায়, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমরা কোন আপোষ করবো না। 


সরকারী দলের দাযিত্ব অনেক জানিয়ে তিনি বলেন, সরকারী দলকে অনেক দায়িত্বশীল হতে হয়।সরকারী দল ও বিরোধীদল হলো গনতন্ত্রের প্রতিক।নির্বাচনের পর থেকে বি়ভিন্ন জায়গায় জামায়াতের নেতা কর্মীদের উপর হামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন এভাবে চলতে থাকলে আবারও ফ্যাসিবাদের জন্ম নেবে। আমি আহবান জানাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চাই। যা হবার হয়েছে। আর যেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যাবস্থা নেয়া হবে।তিনি হামলা ও হুমকি বন্ধের আহবান জানিয়ে বলেন, দেশকে গড়তে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে।উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাকিম, ডিমলা উপজেলা জামায়াতের আমীর মজিবুর রহমান, এনসিপি'র আহবায়ক ইউনুস আলী প্রমূখ। সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy