সখীপুরে বেশি দামে সিলিন্ডার বিক্রি করায় লাখ টাকা জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুরে কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রি ও অবৈধ

2026-02-16T21:42:12+00:00
2026-02-16T21:42:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে বেশি দামে সিলিন্ডার বিক্রি করায় লাখ টাকা জরিমানা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৪২২)
X

টাঙ্গাইলের সখীপুরে কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রি ও অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযানের নেতৃত্ব দেন। সখীপুর পৌর শহরের উত্তরা মোড় এলাকায় পরিচালিত অভিযানে জাহাঙ্গীর তালুকদার নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী জাহাঙ্গীর বোতলজাত গ্যাসের সংকটের কথা বলে বিক্রয় রশিদ ছাড়া একেকটি এলপিজি সিলিন্ডার ১৮০০ টাকায় বিক্রি করছিলেন। যা গ্রাহককে কিনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়। অথচ গ্যাস সিলিন্ডারের সরকার নির্ধারিত খুচরা মূল্য ১৩৫৬ টাকা। এ ছাড়া ওই ব্যবসায়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লিচু তলা এলাকার একটি গোডাউনে পাঁচ শতাধিক গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন। 

অভিযান শেষে অভিযান শেষে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি, ক্রেতাদের রশিদ না দেওয়া ও অবৈধ মজুদের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। সংকট দেখিয়ে ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ারও কোনো সুযোগ নেই। 

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy