প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৫ পিএম (ভিজিট : ৫১)

X
আটঘরিয়া উপজেলার দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। সভাপতিত্ব করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের এড হক ম্যানেজিং কমিটির সভাপতি ফারজানা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আটঘরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মোঃ শাহ আলম, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, আটঘরিয়া সাংবাদিক সমিতির ও সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়া, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খলিলুর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম।
মঙ্গলবার সকাল ৯টায় কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও ক্রিয়া শপথ পাঠের মাধ্যমে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্য রাখেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর সহকারী শিক্ষক আলতাব হোসেন, আব্দুল বারী, আফসার আলী, আফরোজা খানম, আব্দুল মান্নান, হামিদা খাতুন, সালেহা খাতুন, তাহমিনা খাতুন, আরিফ হোসেন, নিলুফা ইয়াসমিন, মর্জিনা খাতুন ও তামিনা খন্দকারের নেতৃত্বে দিনভর ২৯টি ক্রীড়া আইটেম অনুষ্ঠিত হয়।
দিনশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম।