গাজীপুরে খেজুর-ছোলাসহ টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

পবিত্র রমজান উপলক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। সারা বাংলাদেশের ন্যায় জেলা প্রশাসনের

2026-02-17T19:55:27+00:00
2026-02-17T19:55:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে খেজুর-ছোলাসহ টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৬০)
X

পবিত্র রমজান উপলক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। সারা বাংলাদেশের ন্যায় জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গাজীপুরেও এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ১০টায় ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে গাজীপুরের জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন।

গাজীপুর টিসিবি ক্যাম্পের সহকারী পরিচালক  রাশেদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনায় নিম্নআয়ের মানুষের সহায়তায় এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নির্ধারিত ডিলারের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারী থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এই বিক্রয় কার্যক্রম চলবে। গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে মোট ১৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে। 

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪শ জন সাধারণ ভোক্তা ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর ক্রয়ের সুযোগ পাবেন। একজন ভোক্তা ট্রাক থেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (প্রতি কেজি ৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা), ১ কেজি ছোলা (প্রতি কেজি ৬০ টাকা) এবং আধা কেজি খেজুর (প্রতি কেজি ১৬০ টাকা) কিনতে পারবেন। যে কোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy