নতুন আইফোন আসছে শিগগিরই, দাম হতে পারে আগের মতোই

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

অ্যাপলের ‘সাশ্রয়ী’ আইফোন সিরিজে নতুন মডেল আসছে। খুব শিগগিরই উন্মোচিত হতে পারে আইফোন ১৭ই। ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক

2026-02-17T20:08:51+00:00
2026-02-17T20:08:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন আইফোন আসছে শিগগিরই, দাম হতে পারে আগের মতোই
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৯৫)
X

অ্যাপলের ‘সাশ্রয়ী’ আইফোন সিরিজে নতুন মডেল আসছে। খুব শিগগিরই উন্মোচিত হতে পারে আইফোন ১৭ই। ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান এমনটাই জানিয়েছেন। তার দাবি, ডিভাইসটি “অতি শিগগিরই” বাজারে আসবে।


এর আগে আইফোন ১৬ই উন্মোচিত হয়েছিল ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি। সে হিসেবে ফেব্রুয়ারিতেই নতুন সংস্করণ আনা অস্বাভাবিক নয়। নতুন মডেলে বড় পরিবর্তন হতে পারে চিপে। থাকতে পারে এ১৯ চিপ। এ ছাড়া যুক্ত হতে পারে ম্যাগসেফ চার্জিং সুবিধা। আগের মডেলে এই সুবিধা ছিল না।

গারম্যানের মতে, এতে থাকবে অ্যাপলের নিজস্ব তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপ। অর্থাৎ ভেতরের হার্ডওয়্যারে বড় আপডেট আসছে।


সবচেয়ে স্বস্তির খবর— দাম বাড়ছে না। আইফোন ১৭ই–এর দাম ৫৯৯ ডলারই থাকতে পারে। আগের মডেলের দামও ছিল একই। তবে একটি বিষয় নিয়ে ধোঁয়াশা আছে।
এর আগে গুঞ্জন ছিল, নতুন মডেলে ‘ডাইনামিক আইল্যান্ড’ যুক্ত হবে। বর্তমান ১৬ই মডেলে রয়েছে নচ ডিজাইন। ডাইনামিক আইল্যান্ড সুবিধা নেই। কিন্তু গারম্যান এ বিষয়ে কিছু বলেননি।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল অ্যাপলের জন্য ব্যস্ত সময় হতে যাচ্ছে। বছরজুড়ে একাধিক আইফোন উন্মোচনের পরিকল্পনা রয়েছে। নতুন আইপ্যাড ও আইপ্যাড এয়ারও আসছে শিগগিরই। ডিজাইনে বড় পরিবর্তন নাও থাকতে পারে। তবে চিপ আপডেট হবে।


আইপ্যাড মিনি–তেও বড় পরিবর্তনের আভাস মিলেছে। প্রথমবারের মতো এতে ওএলইডি ডিসপ্লে যুক্ত হতে পারে। এ ছাড়া নতুন ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো আসার কথা রয়েছে। ম্যাকবুক এয়ারে যুক্ত হতে পারে এম৫ চিপ। পরে বাজারে আসতে পারে নতুন ম্যাক স্টুডিও।

সব মিলিয়ে অ্যাপলের নতুন পণ্যের সূচনা হতে পারে আইফোন ১৭ই দিয়ে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy