আশাশুনিতে ৪ দোকানে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক অগ্নিকান্ডে ৪ টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

2026-02-17T20:15:47+00:00
2026-02-17T20:15:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশাশুনিতে ৪ দোকানে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ২৭৪)
X

সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক অগ্নিকান্ডে ৪ টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আশাশুনি ব্রীজের দক্ষিণ পাশে বাস স্ট্যান্ডে মুদি ও চা-পান ব্যবসায়ী মুজিবুর রহমানের মুকুল স্টোরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে পাশের বকুল মোড়ল, রাজু আহমেদ ও রজব আলীর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার ব্রিগেট স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থানে পৌছে আগুন নিভানোর চেষ্টা করে। ১২ জন ফায়ার ফাইটার প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ততক্ষণে মুকুল স্টোর সম্পূর্ণ ভাবে এবং পাশের ৩টি দোকান বেশীর ভাগ ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডে মুকুল স্টোরের সাড়ে ৩ লক্ষ টাকা, বকুল মোড়লের ১ লক্ষ টাকা, রাজু আহমদের ১ লক্ষ ২০ হাজার টাকা ও রজব আলীর ৫০ হাজার টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।

আশাশুনি ফায়ার স্টেশনের লিডার মিজানুর রহমান জানান, তারা ১২ জনের টিম আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া না গেলেও প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy