
X
পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবা ১৪০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় জহুরা ভিলা চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহুরা ফাউন্ডেশনের সভাপতি, পাবনা মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা: রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবীদ প্রফেসর আহসান হাবিব।
ফাউন্ডশনের মূখ্য সমন্বয়ক, সাবেক উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ আলী ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী, এলজিইডির সাবেক প্রকৌশলী ইমদাদুল হক রঞ্জু ও দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দীপ্ত টেলিভিশনের রিপোটার আরিফ আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য সিরাজুল ইসলাম। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জুমাইখিরি, গোবিন্দপুর, গঙ্গারামপুর, চৌবাড়িয়া, হিদাসখোল, মহেশপুর, ডেঙ্গারগ্রাম ও পাবনার শালগাড়িয়া এলাকার নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জহুরা ফাউন্ডেশনের সিইও সায়লা সুলতানা জানান, ২০২০ সালে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, শীতবস্ত্র বিতরণ, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও দুস্থদের আর্থিক সহায়তা, অসহায়দের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, দরিদ্র ছেলেমেয়েদের বিবাহে আর্থিক সহায়তা, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন, ইফতার সামগ্রী বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বস্ত্র বিতরণ, কোরবানী গোস্ত বিতরণ ।