হাটহাজারীতে নাগরিক সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক মানুষ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নে রাজনৈতিক রেশে নাগরিক সেবা থেকে বঞ্চিত ইউনিয়নের লক্ষাধিক মানুষ। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান

2026-02-18T17:39:07+00:00
2026-02-18T17:39:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাটহাজারীতে নাগরিক সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক মানুষ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৫৭)
X

হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নে রাজনৈতিক রেশে নাগরিক সেবা থেকে বঞ্চিত ইউনিয়নের লক্ষাধিক মানুষ। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কার্যালয় খোলা থাকলেও চেয়ারম্যানের অনুপুস্থিতিতে প্রতিদিন সেবাগ্রহিতা হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। ইতিমধ্যে নাগরিক সেবার সব ধরনের আবেদনও বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সেবাপ্রার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। 

এদিকে উচ্চ আদালতকর্তৃক চেয়ারম্যান বহাল তবিয়তে থাকলেও অনুপুস্থিত এবং প্রশাসক নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত থাকায় বিকল্প কেউ বসতে পারছেন না চেয়ারে। 

জানা গেছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর চেয়ারম্যান স্বপদে দায়িত্ব পালন করে গেলেও গত বছরের জুলাই মাসের ২৪ তারিখ স্থানীয় ফ্যাসিস্ট বিরোধী নেতাকর্মীরা আন্দোলন করে চেয়ারম্যানের কার্যালয় বন্ধ করে দেয়। ২০ আগস্ট জেলা প্রশাসক কর্তৃক হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানকে প্রশাসক নিয়োগ দেন। পরে চেয়ারম্যান উচ্চ আদালতে আপিল করলে ৩০ নভেম্বর প্রশাসককে ছয় মাসের জন্য স্থগিত করলে চেয়ারম্যান পুনরায় স্বপদে ফিরলেও উনার কর্মস্থলে বসতে পারেননি। 

ফলে ১ ডিসেম্বর থেকেই ফের থমকে যায় নাগরিক সেবা। প্রতিদিন গড়ে প্রায় ১ শ সেবাপ্রার্থী পরিষদে ধরণা দিলেও বন্ধ হয়ে যায় সকল সেবা। ফলে তিনমাস যাবৎ চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা। ইতিমধ্যে জন্মনিবন্ধন সনদ, চেয়ারম্যান সনদ, জাতীয়তা সনদ, ট্রেড লাইসেন্সসহ এক হাজার আবেদন জমা পড়ে আছে প্রশাসনিক কর্মকর্তার টেবিলে। 

সরেজমিনে দেখা গেছে, কিছুক্ষণ পর পর সেবাপ্রার্থীরা সেবা নিতে আসছেন। কিন্তু প্রতিদিনের মত "না" শুনতে পেয়ে হতাশ ও ক্ষিপ্ত হয়ে ফিরে যাচ্ছেন। জরুরী হওয়ায় অনেকে প্রশাসনিক কর্মকর্তার কাছে অনুরোধ করে যাচ্ছেন। আবার অনেকে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন। ৬ নং ওয়ার্ডের ইসলামী ব্যাংকের চাকরীচ্যুত মোঃ হাছান আলী জানান, চার মাস আগে চাকরী হারিয়ে মানবতার জীবনযাপন করছেন। প্রবাসী ভগ্নিপতির সাথে প্রবাসে পাড়ি দিতে চেস্টা করলেও চেয়ারম্যান সনদ ও জন্মনিবন্ধন সনদ সংশোধনীর জন্য ঘুরছেন জানুয়ারি থেকে। 

ফতেয়াবাদ ৩ নং ওয়ার্ডের মাইশা মনছুর নতুন ভোটারের প্রত্যয়ন ও জাতীয়তা সনদের জন্য ২৯ ডিসেম্বর আবেদন করছেন। একই আবেদন ৬ নং ওয়ার্ডের সাজিয়া আলমের। চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থী ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ইফতেখার নুর রিয়াদ ঘুরছেন প্রবাসী পিতা মোহাম্মদ ইদ্রিছের জন্মনিবন্ধন সংশোধনী নিয়ে। দ্রুত করতে না পারলে তার পিতার পাসপোর্ট নবায়ন করা অসম্ভব হয়ে পড়বে। ভিসাও বাতিল হতে পারে। মার্চের ৩০ তারিখ বিদেশ পাড়ি দিতে হবে জরুরীভাবে পাসপোর্ট নবায়ন করতে চেয়ারম্যান সনদের প্রয়োজন। একই অভিযোগ ৯ নং ওয়ার্ডের ডলি আক্তারের। 

সময়মত জন্মনিবন্ধন না পেলে পাসপোর্ট নবায়ন হবেনা প্রবাসী ভাই মোঃ তারেকের। ডিসেম্বরের ৮ তারিখ আবেদন করে এ পর্যনাত সাতবার গিয়েছেন পরিষদে। 

আমানবাজার এলাকার আল কুতুবি ফার্ম'র সত্ত্বাধিকারী আলী আজম জানান, ব্যবসায়ী ট্যুরে দেশের বাহিরে যাবেন এজন্য প্রতিষ্ঠানের ইংরেজী ট্রেড লাইসেন্স লাগবে। দুইদিন পর পর এসেও ফিরে যেতে হচ্ছে। 

সত্যতা স্বীকার করে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মুহম্মদ জমির উদ্দিন বলেন, সেবা না পেয়ে অনেকেই তার উপর চড়াও হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার অবগত করছেন। 

জানতে সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান নুরুল আফসারের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন স্বীকার করে বলেন, জনগণের দুর্ভোগের কথা ইতিমধ্যে উর্ধ্বতনকে জানানো হয়েছে। আশা করছি শিগগির একটা নির্দেশনা পাব। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy