ভালুকায় উপজেলা দপ্তর প্রধানদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

2026-02-18T20:53:35+00:00
2026-02-18T20:53:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় উপজেলা দপ্তর প্রধানদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৮৩৪)
X

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন। সভার শুরুতে প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ভালুকা মডেল থানা ওসি মোঃ মনির, উপজেলা প্রকৌশলী মাফুজুর রহমান, কৃষি কর্মকর্তা নুসরাত জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হাসান আলী মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আসরাফুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা বৃদ্ধি করা প্রয়োজন। 

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রতিটি দপ্তরের সমস্যা মনোযোগ দিয়ে শুনেছেন উল্লেখ করে বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy