সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে এডভোকেট জালাল উদ্দীনের জিরো টলারেন্স ঘোষণা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া উপজেলা প্রসাশনের উদ্যোগে

2026-02-19T19:20:37+00:00
2026-02-19T19:20:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে এডভোকেট জালাল উদ্দীনের জিরো টলারেন্স ঘোষণা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ১৬৪)
X

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি)  আসনের বিএনপি মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন। 

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ খন্দকার, পাকুন্দিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) মোহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।

এ সময় প্রধান অতিথি এডভোকেট জালাল উদ্দীন (এমপি) সন্ত্রাস মাদক চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, আমরা একটা সময় দিবো এর মধ্যে (মাদক বিক্রি করেন) তারা বিকল্প আয়ের ব্যাবস্তা খুঁজেন। সমস্যা থাকলে আমাদের বলেন, আমাদের অফিসারদের কে বলেন, আমরা সেইভাবে সহযোগিতা করবো। মাদকের জন্য এ-ই সমাজটাকে আমরা ধ্বংস হতে দিতে পারিনা। যারা চাঁদাবাজি করেন সন্ত্রাসী করেন তাদের জন্যেও মেসেজ একটাই। আমি কোন সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসায়ীকে আশ্রয় দিবো না সুতরাং প্রশাসনের কাছে আমার কথা বলে আশ্রয় পাবে সেটাও আমি আশা করি না। 

তিনি আরও বলেন, মাদকের বড় ধরনের সাপ্লায়ার বড় ধরনের ব্যবসা করে প্রশাসনের নলেজে আছে ওসি সাহেবের নলেজে আছে আগে সেইগুলোকে ধরেন। তারা যদি আমার দলের লোক হয় তাহলে তাদের জন্য বিন্দু খাতির করবেন না। আমি তদবির করবো না, এইগুলোকে আইনের আওতায় আনতেই হবে। আমি আজকেই আমার ফেসবুক স্টেটসে তাদের উদ্দেশ্যে মেসেজ দিবো। আমি আজকে বলে যাচ্ছি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ আমার আশ্রয় পাবে না। তারা যেনো সংশোধন হয়ে যায়। তার যেনো ভালো হয়ে যায় আজকেই ফেসবুকে পোস্ট দিবো। 

তিনি পাকুন্দিয়া কটিয়াদি উপজেলার উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পরে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ফুল দিয়ে সংবর্ধনা জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy