ইসলামপুরে নাশকতা মামলায় তিন আ.লীগ নেতার জামিন নামঞ্জুর

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুরে নাশকতা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও তিন নেতার আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (১৯ ফেব্রুয়ারি) জামালপুর

2026-02-19T19:42:20+00:00
2026-02-19T19:42:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে নাশকতা মামলায় তিন আ.লীগ নেতার জামিন নামঞ্জুর
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৩৫১)
X

জামালপুরের ইসলামপুরে নাশকতা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও তিন নেতার আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জামালপুর সংশ্লিষ্ট আদালতে হাজিরা দেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালামসহ তিন নেতা। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে প্রেরণকৃত অপর দুজন হলেন- ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক জিয়াউল হক জিয়া এবং পৌর যুবলীগ-এর যুগ্ম আহ্বায়ক কায়সার মাহমুদ রানা।

আদালত সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy