কালাইয়ে ভটভটি উল্টে যুবকের মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

সারাবাংলা

জীবিকার তাগিদে ভাঙারির মালামাল নিয়ে বগুড়ার শিবগঞ্জে যাচ্ছিলেন রাসেল মন্ডল (৩৫)। কিন্তু পথেই শেষ হলো তাঁর জীবনযাত্রা। জয়পুরহাটের

2026-02-19T20:06:02+00:00
2026-02-19T20:06:02+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কালাইয়ে ভটভটি উল্টে যুবকের মৃত্যু
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ৯৬)
X

জীবিকার তাগিদে ভাঙারির মালামাল নিয়ে বগুড়ার শিবগঞ্জে যাচ্ছিলেন রাসেল মন্ডল (৩৫)। কিন্তু পথেই শেষ হলো তাঁর জীবনযাত্রা। জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় ভটভটি উল্টে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

রাসেল জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম লিটন মন্ডল। 

স্বজনদের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে তিনি ভটভটিতে ভাঙারির মাল নিয়ে শিবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। বেলা ২টা ৪০ মিনিটের দিকে জয়পুরহাট–বগুড়া মহাসড়কের পুনট এলাকায় ভটভটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে রাসেল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মামা মামুনুর রশিদ বলেন, ভাঙারি সংগ্রহ ও বিক্রিই ছিল তাঁর উপার্জনের একমাত্র ভরসা। 

চাচাতো ভাই রিমন হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভটভটি উল্টে গেলে রাসেল সেটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনায় মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy