চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

চকরিয়ায় মহাসড়কে ট্রাক - মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় চট্টগ্রাম

2026-02-21T15:07:51+00:00
2026-02-21T15:07:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ৫২)
X


চকরিয়ায় মহাসড়কে ট্রাক - মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হল নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা। 

মহাসড়ক নিরাপত্তায় নিয়োজিত চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হবার  বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রাত ৮টার সময় বরইতলী থেকে   নুরুল হোসেন ও ছেলে শামীম চিরিংগা পৌরশহরে যাচ্ছিলেন। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল ছেলে শামীম। তাদের বহনকারী মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাবা ও ছেলে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে  চালক ও হেলপার  পালিয়ে গেছে । 

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আরিফুল আমির বলেন,  ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত বাবা ও ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy