এনইআইআর পরীক্ষার জন্য সাময়িক বন্ধ হতে পারে মোবাইল সংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

মার্চ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পূর্ণাঙ্গভাবে কার্যকর করার লক্ষ্যে আজ পরীক্ষামূলক টেস্ট রান পরিচালিত হবে। এ

2026-02-22T11:06:12+00:00
2026-02-22T11:06:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনইআইআর পরীক্ষার জন্য সাময়িক বন্ধ হতে পারে মোবাইল সংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ২০৯)
X

মার্চ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পূর্ণাঙ্গভাবে কার্যকর করার লক্ষ্যে আজ পরীক্ষামূলক টেস্ট রান পরিচালিত হবে। এ কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিছু মোবাইল সংযোগ সাময়িকভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকতে পারে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করা হলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষ হলে বিচ্ছিন্ন সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে অ্যামটব।

গত ১ জানুয়ারি সরকার এনইআইআর পদ্ধতি চালু করে। তবে ইতোমধ্যে অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা। অর্থাৎ ১৫ মার্চের পর থেকে পদ্ধতিটি পূর্ণমাত্রায় কার্যকর হবে।

এই ব্যবস্থার আওতায় দেশের মোবাইল নেটওয়ার্কে অনুমোদনবিহীন বা ‘আনঅফিসিয়াল’ হিসেবে বিক্রি হওয়া হ্যান্ডসেট আর সংযুক্ত হতে পারবে না। ফলে অবৈধভাবে আমদানি করা ফোন ব্যবহারে বাধা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy