আনোয়ারায় গৃহবধূর আত্মহত্যা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে খালেদা (৫২) নামের এক নারীর ঝুলন্ত

2026-02-22T16:03:56+00:00
2026-02-22T16:03:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় গৃহবধূর আত্মহত্যা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ৪২)
X

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে খালেদা (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কি কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে পুলিশ এখনো কিছুই বলতে পারছে না। তবে পুলিশের  ধারণা পারিবারিক কারণে আত্মহত্যা করতে পারে গৃহবধু। পুলিশ জানায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়,  শনিবার ছোট মেয়েকে নিয়ে পাশের বাবার বাড়িতে যান গৃহবধু খালেদা। রোববার ভোরে সেহরি খেয়ে কাউকে কিছু না জানিয়ে স্বামীর বাড়িতে ফিরে আসেন। সকালে ছোট মেয়ে মাকে খুঁজতে গিয়ে বাড়ির একতলা দালানের সিঁড়ির চালের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খালেদা মৃত নূর মোহাম্মদের স্ত্রী। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী। দুই মেয়ের বিয়ে হয়েছে, ছেলে প্রবাসে থাকেন এবং ছোট মেয়ে অবিবাহিত। 

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে  দেখছে। থানায় মামলার  প্রস্তুতি চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy