রামগঞ্জে প্রবাসী ভাইকে পিটিয়ে খুন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা নিয়ে বিরোধের জেরে আলমগীর হোসেন (৪৫) নামের এক আবুধাবি প্রবাসীকে পিটিয়ে

2026-02-22T16:07:34+00:00
2026-02-22T16:07:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে প্রবাসী ভাইকে পিটিয়ে খুন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ৬১)
X

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা নিয়ে বিরোধের জেরে আলমগীর হোসেন (৪৫) নামের এক আবুধাবি প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন ওই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন আবুধাবিতে কর্মরত ছিলেন। গত ১ ফেব্রুয়ারি তিনি ছুটিতে দেশে ফিরেছিলেন।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিনের ভাষ্যমতে, বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার আগে আলমগীরের সঙ্গে তার বড় ভাই খোরশেদ আলমের কথা-কাটাকাটি হয়। ওই সময় আলমগীর ঘরেই ছিলেন এবং কোনো বিবাদে জড়াননি। তবে ইফতারের পর তিনি স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে খোরশেদ আলম তার ওপর অতর্কিত হামলা চালান এবং বেধড়ক মারধর করেন। একপর্যায়ে আলমগীর গুরুতর আহত হয়ে পড়লে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্ত খোরশেদ পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুটিতে দেশে এসে এভাবে প্রাণ হারানোর ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, 'পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy