প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৬ পিএম (ভিজিট : ৩১)

X
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর মডেল কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা সংকটে পড়েছে। ক্লিনিকটি সপ্তাহে পাঁচ দিন খোলা থাকার কথা থাকলেও প্রায়ই বন্ধ থাকায় ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয়রা জানান, ক্লিনিকে একজন মেডিকেল অফিসার, একজন সাকমো, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট, একজন আয়া এবং আরও কিছু কর্মচারী থাকার কথা থাকলেও নিয়মিত উপস্থিতি নেই। সাকমো পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে এবং মেডিকেল অফিসারও অন্যত্র ডেপুটিশনে থাকার কারণে ক্লিনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ কারণে হাওর এলাকার গরিব মানুষজন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, নিকলী উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।
এ বিষয়ে উল্লেখযোগ্য যে, বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, রোগীদের ডাক্তারদের পিছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররা রোগীদের কাছে পৌঁছাবেন। তবে নিকলী উপজেলার জারইতলা কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম এই নীতি অনুযায়ী কি পর্যায়ে রয়েছে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।