প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৪ পিএম (ভিজিট : ৪০)

X
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেন, “এখন থেকে ডাক্তারের পিছনে আর ঘুরতে হবে না।” কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে প্রতিদিন জরুরি বিভাগে ৪০০ থেকে ৫০০ রোগী সেবা নেন। তবে হাসপাতালের সিটে থাকা রোগীদের খাবারের মান নিম্নমানের হওয়ায় অভিযোগ থাকলেও স্বাস্থ্য সেবা এবার আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৭ জন নতুন ডাক্তার এই হাসপাতালে যোগ দিয়েছেন। এর ফলে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ডাক্তার সংখ্যা ১০ জনে পূর্ণ হলো। নব যোগদানকৃত ডাক্তাররা হলেন- ডা. মোঃ আলভী হাসান, ডা. লাবিবা আলম খান, ডা. তাজকিয়া আশরাফি, ডা. মোঃ ফয়সাল মিয়া, ডা. মোঃ আমিনুল হক, ডা. নিগার জাহান এবং ডা. ব্রততী সাহা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন জানান, নতুন চিকিৎসকদের যোগদানের ফলে স্বাস্থ্য সেবা আরও ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ মানুষ স্বাস্থ্য সম্মত চিকিৎসা সেবা পাবেন এবং হাসপাতালের চাপ অনেকটাই কমবে।
জরুরি বিভাগে ভর্তি রোগীরা জানান, নতুন ডাক্তারদের আগমনে আগের তুলনায় তারা আরও উন্নত ও দ্রুত সেবা পাচ্ছেন। শিশু ও মাতৃস্বাস্থ্য সেবায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।