প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিল থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জের ৯নং বলইবুনিয়া ইউনিয়নে ২৩ ফেব্রুয়ারি সোমবার বেলা ১০ টায় কালিকাবাড়ির মাসুদ মার্কেটে বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ

2026-02-23T15:02:24+00:00
2026-02-23T15:21:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিল থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ৩:২১ পিএম  (ভিজিট : ২৯৮)
X

বাগেরহাটের মোরেলগঞ্জের ৯নং বলইবুনিয়া ইউনিয়নে ২৩ ফেব্রুয়ারি সোমবার বেলা ১০ টায় কালিকাবাড়ির মাসুদ মার্কেটে বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিল থেকে প্রতি বছরের ন্যায় ৩৫০ জন দুঃস্থ ও অসহায় রোজাদার ব্যক্তির মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যান তহবিলের বাংলাদেশ প্রতিনিধি সদস্য হাজী নূর মোহাম্মদ শেখ,নেছার উদ্দিন শেখ,আল ইমরান।

সফররত দাতা সদস্য,মোঃ মোশারফ হোসেন সিকদার আমেরিকান প্রবাসী,মোঃ শাহাদাত খান।
কুয়েতপুরবাসী,মোঃ রবিউল ইসলাম মাসুদ।অভিভাবক প্রতিনিধি, মোঃ অহিদুল ইসলাম খান,মোঃ বাসার হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিরা বলেন,এই প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের ৬০জন সদস্যই প্রবাসী এবং সকলেই বলইবুনিয়ার সন্তান।তাদের প্রতি মাসের পারিশ্রমিকের কিছু অংশ এই তহবিলে জমা করেন।সেই অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ এলাকা বলইবুনিয়ার দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে ২০২১ইং সালের জুলাই মাসে "সেবাই আমাদের লক্ষ্য" স্লোগানটি সামনে রেখে তহবিলটি গঠন করেন। 

এই তহবিল থেকে মসজিদ,মাদ্রাসা,এতিমখানা, লিল্লাহ বোডিং, শীত বস্ত্রসহ অসহায় রোগীদের চিকিৎসা সেবাও প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy