আটপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য ড. হিলালীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত সংসদ

2026-02-23T18:31:32+00:00
2026-02-23T18:31:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য ড. হিলালীকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৫৮)
X

নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় ড. রফিকুল ইসলাম হিলালী এমপিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এমপি। সভায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল হক, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম.এ মোমিন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তৃতায় ড. রফিকুল ইসলাম হিলালী এমপি বলেন, আমার নির্বাচনী এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নেয়া হবে। প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকায় উন্নয়ন কাজ তরান্বিত হবে। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy