সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করলে ছাড় দেয়া হবেনা: ড.মুজাহিদ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করলে ছাড় দেয়া হবেনা। তাদেরকে জনগণের সেবক হয়ে সেবা দিতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

2026-02-23T18:34:53+00:00
2026-02-23T18:38:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করলে ছাড় দেয়া হবেনা: ড.মুজাহিদ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ৬:৩৮ পিএম  (ভিজিট : ১৫২)
X

‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করলে ছাড় দেয়া হবেনা। তাদেরকে জনগণের সেবক হয়ে সেবা দিতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে’। 

এলাকাবাসী আকাঙ্খিত এসব দাবির পক্ষে স্পস্ট কথা বলেছেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোটের বিজয়ী প্রার্থী এনসিপি নেতা এমপি ড. আতিক মুজাহিদ। 

তিনি সোমবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলায় সফরে এসে উপজেলা পরিষদ সভা কক্ষে ফুলবাড়ী  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশগ্রহণ এসব কথা বলেন।

এমপি ড. আতিক মুজাহিদ বলেন, আমি কোনো দলের এমপি নই। আমি জনগণের এমপি হিসেবে ফুলবাড়ী, রাজারহাট তথা কুড়িগ্রামের মানুষের সমস্যা, সম্ভাবনার কথা জাতীয় সংসদে তুলে ধরতে চাই। আমার স্বপ্ন, ইচ্ছা, কাজ হচ্ছে পিছিয়ে পড়া ৬৩ নম্বরের কুড়িগ্রাম জেলাকে এগিয়ে নিয়ে নম্বর কমানো যায় সেই প্রচেষ্টা।

এ সময় এমপি ড. আতিক মুজাহিদ আরও বলেন, ফুলবাড়ী উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবর্গ, উপজেলা প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ফুলবাড়ী উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। এ সময় সকলকে তার সঙ্গে আলোচনা করার আহবান জানান।

মতবিনিময় সভায় অণ্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা সহকারী ভূমি কমিশানার আনোয়ার হোসাইনসহ শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, মৎস্য,  বিদ্যুৎ, তথ্য, যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্যে ও তাদের সমস্যা-সম্ভাবনা কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কুড়িগ্রাম জেলা আহবায়ক মুকুল মিয়া, ফুলবাড়ী উপজেলার প্রদান সমন্বয়ক নাজমুল ফেরদৌস লাভলু, জামায়াতের উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, সিক্রেটারী ম্ওালানা আব্দুর রহমানসহ এনসিপি ও তার অঙ্গসংগঠনের জেলা উপজেলার নেতৃবর্গ, জামায়াত ও তার অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার নেতৃবর্গ, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy