চট্টগ্রামে পাহাড় কর্তনে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর জামাল খানের জয়পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০

2026-02-24T16:59:39+00:00
2026-02-24T16:59:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে পাহাড় কর্তনে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৩৭৮)
X

চট্টগ্রাম নগরীর জামাল খানের জয়পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ আদেশ দেন অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা।


বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, সরেজমিন পরিদর্শন ও দালিলিক যাচাই-বাছাইয়ে উক্ত তফসিলভুক্ত স্থানে পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে। পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতায় মোট আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (খ) ধারায় এটি অপরাধ হিসেবে গণ্য হওয়ায় ধারা ৭ অনুযায়ী এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট করা হয়েছে। প্রতি ঘনফুট ১০০ টাকা হারে ৯ হাজার ৬০০ ঘনফুটের জন্য মোট ৯ লাখ ৬০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।


শুনানিতে বিপিসির পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন ও এলডিএ মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। অপরদিকে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। শুনানিতে সরেজমিন প্রতিবেদন, বিবাদির লিখিত বক্তব্য ও অন্যান্য দালিলিক প্রমাণ পর্যালোচনা করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy