দশমিনায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৩৭ পিস ইয়াবাসহ মামুন মৃধা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার(২৫ ফেব্রুয়ারি) প্রথম

2026-02-25T14:52:51+00:00
2026-02-25T14:52:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ২৫৮)
X

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৩৭ পিস ইয়াবাসহ মামুন মৃধা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রথম প্রহরের রাত দেড়টার দিকে উপজেলার মাছুয়াখালী এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন মৃধা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামের ঝন্টু মৃধার ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মামুন মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল, পরে এস আই গোবিন্দ চন্দ্র সরকার মোবাইল ৫ ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাছুয়াখালী বাজারে অবস্থানকালে  রাত দের টার দিকে মো: মামুন মৃধা(৩৫) ইয়াবা বিক্রয়ের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

তাকে গ্রেফতারের পরে স্থানীয়রা জানান,মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাই পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবাসহ মামুন মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy