
X
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নব-নির্বাচিত এমপি ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর বলেছেন, দখল-চাঁদাবাজী ও মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কোন আপোষ নেই।
দলের নাম ব্যবহার করে কেউ কোন অপরাধের সাথে জড়িত থাকতে পারবেন না। সে নিজ দলের হোক বা যে কেউ হোক সাথে সাথে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান করেন তিনি। আইন মানতে হবে। আইন অমান্য করে দলীয় পদ-পদবী সামনে নিয়ে আসা যাবে না।
মঙ্গলবার সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা, সমন্বয় সভা, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
তিনি আরোও বলেন, দীর্ঘদিনের অনিয়ম-অত্যাচার ও দূর্নীতির কারণে উন্নয়নে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। এখন থেকে দেশকে নতুন করে এগিয়ে নিতে আর কোন অনিয়ম-দুর্নিতী চলতে দেওয়া হবে না। মানুষ যাতে কোন প্রকার হয়রাণীর শিকার না হয়ে কাঙ্খিত সেবা পান, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর প্রবাসী অধ্যুষিত আমাদের ওই এলাকায় দেশে আসা প্রবাসীরা দ্রুত সময়ের মধ্যে যাতে কোন প্রকারের হয়রাণী ছাড়াই কাঙ্খিত সেবা পান, তা আমাদেরকে শতভাগ নিশ্চিত করবে হবে।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।
এসময় অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সদস্য আবরার ইলিয়াস অর্ণব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শাহ আমির উদ্দিনসহ সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ মাঠে বৃক্ষরোপন করেন নবনির্বাচিত এমপি তাহসিনা রুশদির।