যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বাঘারপাড়ায় ৫ বছর বয়সী এক শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিত ওই শিশুটিকে যশোর

2026-02-25T15:40:57+00:00
2026-02-25T15:40:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ৫১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


যশোরের বাঘারপাড়ায় ৫ বছর বয়সী এক শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিত ওই শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা রয়েছে। 

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া থানার খলশী গ্রামে। 
অভিযুক্ত সিহাব (১৮) একই এলাকার আহাদ আলীর ছেলে এবং শিশুটির আপন ফুফাতো ভাই।
নির্যাতিত শিশুর মা জানান, গতকাল আনুমানিক দুপুর ১২টার দিকে তার মেয়ে বাড়ির উঠানে খেলা করছিলো। 

এসময় তার ফুফাতো ভাই সাকিব তাকে একা পেয়ে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে আব্দুল হাই মাস্টারের বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখে টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। 

তার গোঙানির শব্দ শুনে প্রতিবেশি এক মহিলা এগিয়ে গিয়ে তাদের দেখতে পায়। এরপর শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে আজ দুপুর ১টা ১৫ মিনিটে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরো জানান, স্থানীয়রা বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছে। কিন্তু আমি ন্যায় বিচার চাই। আমার মেয়ের মত আর যেন কেউ নির্যাতনের শিকার না হয় সেজন্য আমি মামলা করবো।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানিয়েছেন, শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

এদিকে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, এখনো কোন অভিযোগ পাইনি। তারপরও ওই এলাকায় পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy