মাদক কারবারির ‘কামড়ে’ পুলিশের এসআই আহত

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির কাঠালিয়ায় অভিযান পরিচালনাকালে এক মাদক কারবারির কামড়ে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার। এসময় ৮

2026-02-25T17:28:28+00:00
2026-02-25T17:28:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক কারবারির ‘কামড়ে’ পুলিশের এসআই আহত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৮৮)
X

ঝালকাঠির কাঠালিয়ায় অভিযান পরিচালনাকালে এক মাদক কারবারির কামড়ে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার। এসময় ৮ পিস ইয়াবাসহ অভিযুক্ত সুজনকে (৩০) আটক করেছে পুলিশ।

গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ সুজনকে আটক করে। আটক সুজন উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে এসআই রতনের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন মাদক কারবারি সুজন। পরে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান বলেন, মাদক ব্যবসায়ী সুজনকে আট পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সুজন এসআই রতন কৃষ্ণ হাওলাদারের হাতে কামড় দিয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy