প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম (ভিজিট : ৪৮৩)

X
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদুর বাজারে দোকানে জিনিসপত্রের মুল্য তালিকা না থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। বুধবার বিকাল ৪টায় অভিযান পরিচালনা করেন।
প্রেস রিলিজ থেকে জানা যায় উপজেলার দিগড় ইউনিয়নের ব্রাহ্মণশাসন বাজারে বিভিন্ন দোকানে মুল্য তালিকা না থাকা ও মালামালের ক্রয়ের রশিদ সংরক্ষণ না করে ব্যবসা করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানার পর বিভিন্ন দোকান তদারকি ঘটনার সত্যতা পান। পরে একজনকে এক হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, পবিত্র রমজানকে সামনে রেখে যদি কোনো ব্যবসায়ী নির্ধারিত মুল্যর চেয়ে বেশী দামে জিনিস পত্র বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।