এআই-এর শক্তিকে ভয় নয়, পার্থক্য বোঝাটাই এখন বড় চ্যালেঞ্জ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে দুই মেরুর আলোচনা। কেউ একে দেখছেন ভবিষ্যতের সবচেয়ে বড় বিপ্লব

2026-02-26T11:49:51+00:00
2026-02-26T11:49:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এআই-এর শক্তিকে ভয় নয়, পার্থক্য বোঝাটাই এখন বড় চ্যালেঞ্জ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ৯৪)
X

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে দুই মেরুর আলোচনা। কেউ একে দেখছেন ভবিষ্যতের সবচেয়ে বড় বিপ্লব হিসেবে, আবার কারও মতে এটি শুধুই এক অতিরঞ্জিত প্রচার বা ‘হাইপ’। 

এই মতভেদের ভিড়ে আসল সত্যটা লুকিয়ে আছে এআই-এর সক্ষমতা ব্যবহারের পার্থক্যে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য।

বর্তমানে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কিন্তু একে নিয়ে সবার মতামত এক নয়। কেউ কেউ মনে করেন এআই আমাদের কাজের জগৎ বদলে দেবে, আবার কেউ বলেন এটি নিয়ে যত প্রচার হচ্ছে, তা একেবারেই অতিরঞ্জিত।

সম্প্রতি একটি নিবন্ধ ঘিরে এই বিতর্ক আরও বেড়েছে। ওই নিবন্ধে একজন এআই কোম্পানির প্রধান দাবি করেছেন, যে কোনও চাকরি যেখানে কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়, সেসব চাকরি এআই কেড়ে নেবে।


তবে বিশেষজ্ঞদের মতে, এআই নিয়ে মানুষের অভিজ্ঞতা এক নয়। অনেকেই ব্যবহার করেন বিনামূল্যের সাধারণ এআই। এটি দিয়ে বাজারের তালিকা বানানো, ভ্রমণের পরিকল্পনা করা বা সাধারণ প্রশ্নের উত্তর পাওয়া যায়। ফলে অনেকে মনে করেন, এআই মূলত কথোপকথন বা লেখা তৈরির একটি উন্নত মাধ্যম।

কিন্তু যারা মাসিক সাবস্ক্রিপশন নিয়ে শক্তিশালী এআই ব্যবহার করেন, তারা ভিন্ন অভিজ্ঞতা পান। এই পেইড এআই শুধু লেখা তৈরি করে না, ব্যবহারকারীর হয়ে কাজও করতে পারে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, ব্যবহারকারী নির্দেশ দিলে এটি একটি অ্যাপ তৈরি করে দিতে পারে। এমনকি জটিল সফটওয়্যারের কোডও লিখে দিতে সক্ষম।

এই পার্থক্য না বোঝার ফলেই বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করছেন গবেষকেরা।

কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিলি ডিজেউ বলছেন, শুধু বিনামূল্যের এআই দেখে এর ক্ষমতা নিয়ে ধারণা করা ঠিক হবে না।

আরেক অধ্যাপক ওরেন এৎজিওনি বলছেন, বিনামূল্যের এআই ভালো পরামর্শ দিতে পারে, কিন্তু আপনি কি তাকে আপনার উকিল বানাবেন? না, সেটা ঠিক হবে না।

এআই-এর এই শক্তিশালী রূপ দেখে অনেকেই চিন্তিত। তারা ভাবছেন, এআই হয়তো মানুষের চাকরি কেড়ে নেবে। সম্প্রতি যখন অ্যানথ্রপিক নামের একটি কোম্পানি আইনি ও আর্থিক বিশ্লেষণের জন্য এআই টুল বের করলো, তখন অনেকের মধ্যে এই আশঙ্কা আরও বেড়ে যায়।

তবে সব গবেষক কিন্তু এতটা চিন্তিত নন। কিছু গবেষণায় দেখা গেছে, এআই এখনও অনেক কাজে ভুল করে। এমনকি একটি গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহার করে প্রোগ্রামারদের কাজ করতে সময় বেশি লেগেছে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ল্যান্ডে বলছেন, প্রোগ্রামিংয়ের কাজে এআই ভালো, কারণ এটা যুক্তি দিয়ে বোঝার বিষয়। কিন্তু সব পেশা এমন নয়। যেমন ডাক্তারি বা আইন করা অনেক জটিল, সেখানে শুধু যুক্তি দিয়ে চলে না। তাই এআই সব জায়গায় একই রকম কাজ করবে, এমন ভাবা ঠিক নয়।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy