চন্দনাইশে গরু চোরের গুলিতে বৃদ্ধ নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশে বৃহস্পতিবার ভোররাতে (২৬ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে চারটার দিকে গরু চোরদের গুলিতে চন্দন দে (৭০) নিহত হয়েছেন।

2026-02-26T11:53:47+00:00
2026-02-26T11:53:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে গরু চোরের গুলিতে বৃদ্ধ নিহত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : ১০৮)
X

চট্টগ্রামের চন্দনাইশে বৃহস্পতিবার ভোররাতে (২৬ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে চারটার দিকে গরু চোরদের গুলিতে চন্দন দে (৭০) নিহত হয়েছেন। ঘটনা ঘটে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বদুরপাড়া এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, বদুরপাড়া ভোলা শেন বাড়ির হিন্দুপাড়া এলাকায় ৫-৬ জনের একদল চোর চন্দন দের গোয়াল ঘরের টিন কেটে গরু চুরি করার চেষ্টা করলে চন্দন তাদের বাধা দেন। তখন চোররা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে এগিয়ে আসলে চোররা ৫টি গরু থেকে ২টি রেখে বাকী ৩টি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

চন্দনকে স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাষ্ট মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত চন্দন ওই এলাকার রেবতী দের পুত্র।

চন্দনাইশ থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি আটক ও গরু উদ্ধার প্রক্রিয়া চলমান। গুলিবিদ্ধ মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy