টঙ্গী‌তে আওয়ামী লী‌গের অ‌ফি‌সে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

সারাবাংলা

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যালয়ে ব‌্যানার ও জাতীয় পতাকা উত্তোলন, জাতীয়

2026-02-26T14:27:11+00:00
2026-02-26T15:05:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গী‌তে আওয়ামী লী‌গের অ‌ফি‌সে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন
টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ৩:০৫ পিএম  (ভিজিট : ৩৪৮)
X


দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যালয়ে ব‌্যানার ও  জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। 

বৃহস্পতিবার ভো‌রে নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের কার্যাল‌য়ের সাম‌নে গাজীপুর মহানগর আওয়ালীগ ও অঙ্গ সহ‌যোগী সংগঠন লেখা ব‌্যানা‌র ও জাতীয় পতাকা উত্তোলন দেখা যায়। 

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতা–কর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যেই হঠাৎ বৃহস্প‌তিবার আওয়ামী লীগের ‌কে বা কাহারা কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন, আওয়ামী লীগের ব্যানার ও জাতীয় সংগীত পরিবেশন করেন। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গাজীপুর মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সহ‌যোগী সংগঠন লেখা ব‌্যানার‌টি গাজীপুর ২ আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য জাহীদ আহসান রা‌সেল তার ফেসবু‌কে ভি‌ডিও‌টি আপ‌লোড ক‌রে‌ছেন। তি‌নি লি‌খে‌ছেন, টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন। আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া-হয়তো সহজ ভেঙে চুড়ে লুটপাট করা-হয়তো সহজ,  কিন্তু একটি বলিয়ান চেতনাভাস্বর আদর্শ ধ্বংস করে সাধ্য কার? জেনে রেখো...
যতই হত্যা করো, জন্মাবো আবার দারুণ সূর্য হবো-লিখবো নতুন ইতিহাস।

স‌রে জ‌মি‌নে দেখা যায়, কার্যলয়‌টির সাম‌নে ব‌্যানার টাঙ্গা‌নো ও এক‌টি ঘু‌টির সা‌থে জতীয় পতাকা উত্তোলন করা। এসময় স্থানীয়‌ লোকজন কার্যলা‌য়ের সাম‌নে তা দেখার জন‌্য দা‌ড়ি‌য়ে আছেন।  এসময় তারা ব‌লেন সকাল থে‌কে ব‌্যানার ও জাতীয় পতাকা উত্তোলন কর। কে বা কাহারা ক‌রেছে দে‌খি নাই। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেফতারের আশঙ্কায় অধিকাংশ নেতা কর্মী আত্মগোপনে চলে যান। সরকার পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এরপর থেকে  কার্যালয়টি মাদক‌সেবীদের দখ‌লে চ‌লে যায়। এই ব্যাপারে টঙ্গী পূর্ব থানা অফিসার  ইনচার্জ মোঃ মেহদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে কোন মেসেজ পাইনি, আমি কিছুই জানিনা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy