দুই দশক পর পুলিশের জালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি

দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোরশেদ (৩৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।বৃহস্পতিবার (২৬

2026-02-26T20:43:03+00:00
2026-02-26T20:43:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই দশক পর পুলিশের জালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি
দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৬৬)
X

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোরশেদ (৩৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। গ্রেপ্তারকৃত আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় এসআই ফিরোজের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাশিকাড়া বাজারে অবস্থিত তার নিজ ফার্নিচারের দোকান থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার কাশারীখোলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ জানায়, ২০০৬ সালের ১ মে কুমিল্লা কোতয়ালী থানার সাতোরা গ্রামে রিয়াদ (১৭) নামের এক কিশোর হত্যা মামলায় তিনি আসামি ছিলেন। ওই ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মোরশেদকে ফাঁসির দণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার রায় দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

ওসি মো. মনিরুজ্জামান জানান, ২০২৩ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি দাবি করেন, ফাঁসির রায়ের বিষয়টি তার জানা ছিল না।

পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy