পায়ে ডান্ডাবেড়ি পরে বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি পরেই বাবার জানাজায় অংশ নিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কারাবন্দী নেতা রাকিবুল ইসলাম

2026-02-27T16:24:47+00:00
2026-02-27T16:24:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পায়ে ডান্ডাবেড়ি পরে বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ১২৪)
X

ঝালকাঠির নলছিটিতে প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি পরেই বাবার জানাজায় অংশ নিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কারাবন্দী নেতা রাকিবুল ইসলাম জোমাদ্দর। তিনি সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে তিনি স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে তাকে আবার পুলিশের পাহারায় কারাগারে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, রাকিবুল ইসলাম প্রায় এক মাস ধরে কারাগারে বন্দী ছিলেন। গতকাল সকালে তাঁর বাবার মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলের আবেদন করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাকিবুলকে জানাজায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।

এসময় রাকিবুল ইসলাম পায়ে ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় জানাজায় অংশ নেন, তবে হাতে হ্যান্ডকাফ ছিল না। জানাজার পর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবার নির্ধারিত সময় অনুযায়ী পুলিশি পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের পর প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে রাকিবুল ইসলামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুরো সময় তিনি পুলিশের পাহারায় ছিলেন এবং যথাসময়ে পুনরায় কারাগারে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জানাজার সময় আসামিকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় রাখা প্রসঙ্গে ওসি জানান, জানাজার সময় রাকিবুলের পায়ে ডান্ডাবেড়ি পরানো ছিল, কারণ প্যারোলে মুক্তির জন্য ১২ ঘণ্টার বেশি সময় দেয়া সম্ভব নয়। কারাগার থেকে আসামিকে যে অবস্থায় মুক্তি দেওয়া হয়, আবার সেই অবস্থাতেই তাঁকে ফিরিয়ে নেওয়া হয়। তাই ডান্ডাবেড়ি খুলে দেয়ার সুযোগ নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy