প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম (ভিজিট : ৩৬৯)

X
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে গণ সংর্বধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে ও সদস্য সচিব আবুবকর ছিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সেলিম ভূইয়া, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার, জেলা ছাত্র দলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, ইউনুস আলী নছ মিয়া প্রমুখ।