প্রতিমন্ত্রীর উপস্থিতিতে দশমিনাায় ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের আয়োজনে ইফতার পার্টিতে দলটির সভাপতি সদ্য নির্বাচিত সাংসদ ও প্রতিমন্ত্রী নূরুল হক নুরের উপস্থিতিতে

2026-03-01T13:02:20+00:00
2026-03-01T13:02:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিমন্ত্রীর উপস্থিতিতে দশমিনাায় ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১:০২ পিএম   (ভিজিট : ৭৭)
পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের আয়োজনে ইফতার পার্টিতে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলা করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।
X

পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের আয়োজনে ইফতার পার্টিতে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলা করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের আয়োজনে ইফতার পার্টিতে দলটির সভাপতি সদ্য নির্বাচিত সাংসদ ও প্রতিমন্ত্রী নূরুল হক নুরের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলা করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) ইফতারের পরপরই উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দশমিনায় শুভাগমন উপলক্ষে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। আগত অনেক রোযাদার ব্যক্তিরা ইফতার সামগ্রী না পাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়। দৈনিক মানবজমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন ওই ঘটনার ভিডিও ধারণ করলে ছাত্র ও যুবঅধিকার পরিষদের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীর তাকে উদ্ধার করে।

মারধরে ওই সাংবাদিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীরা তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

এ বিষয়ে নূরুল হক নুর বলেন, ইফতারের খাবার বিতরনে বিশৃঙ্খলার ঘটনা শুনেছি। তবে গণমাধ্যম কর্মীকে লাঞ্চিত করেছে সেটা আমি শুনিনি।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, আমি হাসপাতালে ফোর্স পাঠাচ্ছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy