সাদুল্লাপুরে অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি পুড়ে ছাই

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার দিবাগত রাতে উপজেলার খোদ্দরোহিয়া গ্রামে

2026-08-09T16:27:05+00:00
2026-08-09T16:27:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাদুল্লাপুরে অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি পুড়ে ছাই
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ১২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার খোদ্দরোহিয়া গ্রামে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।কিন্তু তাৎক্ষনিভাবে অগ্নিকান্ডের সঠিক কোন কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা  যায়নি।

স্থানীয়রা জানান,হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠলে আশেরপাশের লোকজন দৌড়ে আগুন নিভানোর জন্যে প্রাণপণ চেষ্টা চালায়।কিন্তু মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। 

পরে খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন করে ফেলেন।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy