প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:৫৪ পিএম (ভিজিট : ২৫৭)

X
প্রয়াত সাংবাদিকদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ। গত শনিবার গাজীপুর মহানগরীর শায়লা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বায়েজীদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তব্য দেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিকেবি গাজীপুর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. সোহরাব জাকির, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, সংগঠনের উপদেষ্টা মো. আক্তারুজ্জামান ও মো. সিরাজ উদ্দিন, গাজীপুর জজ কোর্টের প্যানেল অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, কালিয়াকৈর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিকদার এবং গাজীপুর ঐক্য ফোরামের সভাপতি মো. আকরাম হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কণ্ঠ বাণীর সম্পাদক জানে এ আলম, দৈনিক নওরোজের মফস্বল সম্পাদক মো. মনসুর আহমেদ, দৈনিক ভোরের আকাশের অনলাইন ইনচার্জ মো. সাফায়েত হোসেন, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি মো. অলিদুর রহমান অলি, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, দৈনিক বাংলাদেশ বুলেটিনের গাজীপুর প্রতিনিধি মো. শফিকুল ইসলাম জিতু, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. রেজাউল বারী বাবুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।