শিবপুরে চোরাই গরুসহ তিন ভুয়া সাংবাদিক আটক

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারে মুভি বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক

2026-03-01T19:17:14+00:00
2026-03-01T19:17:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে চোরাই গরুসহ তিন ভুয়া সাংবাদিক আটক
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৩২২)
তিন ভুয়া সাংবাদিক
X

তিন ভুয়া সাংবাদিক

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারে মুভি বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয় তিন ভুয়া সাংবাদিক। এসময় গণধোলাই দিয়ে একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) সহ তিন জনকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। 

রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়ীতে গরু চুরির ঘটনাটি ঘটে। 
 
আটককৃতরা হলো, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার  পিতা মৃত নিজাম উদ্দিন শাহ এর ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের -চাঁন মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০), ও একই গ্রামের কালাগাজী বাড়ীর মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।

জানা যায়,  রবিবার ভোর রাতে গরুর বাছুর চুরি করে সাংবাদিক স্টিকার লাগানো প্রাইভেট কারের পিছনে ভরে পালানোর সময় এলাকাবাসী হাতেনাতে  তিনজনকে আটক করে গণধোলাই দেয়। গণধোলাই শেষে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিন চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তিনজনকে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy