প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম (ভিজিট : ১৭৭)

X
জামায়াতের ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেলে ৪ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন আম বাগানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাচোল পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জামায়াতের সহ সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান , পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা একটি আদর্শ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানব কল্যাণ: সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি নির্মূল করে প্রকৃত মানব কল্যাণ নিশ্চিত করতে হবে।
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
নৈতিকতার ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ইনসাফ কায়েমকারী সমাজ ব্যবস্থা গড়া বর্তমান সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আর্তমানবতার সেবায় দলবল নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।