শেরপুর-৩ আসনে জামায়াত থেকে মনোনয়ন পেলেন মাসুদুর রহমান

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন

2026-03-01T21:33:27+00:00
2026-03-01T21:33:27+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শেরপুর-৩ আসনে জামায়াত থেকে মনোনয়ন পেলেন মাসুদুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৮৩)
মাসুদুর রহমান
X

মাসুদুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন মরহুম নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ্ব মো. মাসুদুর রহমান। 

১ মার্চ (রবিবার) শেরপুর জেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি মু.গোলাম কিবরিয়া ভিপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মাসুদুর রহমান অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি বড় ভাই নুরুজ্জামান বাদলের হাত ধরে জামায়াতে ইসলামীর রাজনীতিতে আসেন এবং বর্তমানে তিনি শেরপুর জেলা জামায়াতে ইসলামীর ব্যবসায়িক শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

এ বিষয়ে শেরপুর  জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও তৃণমুলের মতামতের ভিত্তিতে শেরপুর ৩ আসনের জামায়াতে ইসালামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় তার ছোট ভাই মাসুদুর রহমান মাসুদের নাম সংসদ সদস্য প্রার্থী হিসেবে পাঠানো হয়। পরে কেন্দ্র থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর -৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল গত ৩ ফ্রেবুয়ারী মারা যাওয়ায় এ আসনের নির্বাচন স্হগিত করে নির্বাচন কমিশন ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন । এরপর আগামী ৯ এপ্রিল নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করে নতুন তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। 

মনোনয়য়ন বাছাইয়ের শেষ তারিখ আগামী ৫ মার্চ। বাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৬ থেকে ১০ মার্চ। আপিল নিস্পত্তির তারিখ আগামী ১১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৪মার্চ আর প্রতীক বরাদ্দের তারিখ আগামী ১৫ মার্চ।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy