পুলিশের ওপর হামলায় আহত ১১

অনলাইন ডেস্ক

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে টাঙ্গাইল সদর থানা ও শ্রীপুর থানার মোট ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

2026-03-02T11:58:55+00:00
2026-03-02T11:58:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুলিশের ওপর হামলায় আহত ১১
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে টাঙ্গাইল সদর থানা ও শ্রীপুর থানার মোট ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে ছয় সদস্যের একটি দল শ্রীপুরে যায়। অভিযানে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নেওয়া হয়। অভিযানের একপর্যায়ে আদিল (২২) ও তার বাবা মনির হোসেন (৫০)-কে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় আসামিদের স্বজনরা ডাকাত এসেছে ও ভুয়া পুলিশ বলে চিৎকার শুরু করে।

এতে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায়। হামলার সময় আসামিদের বাড়ির কয়েক নারী পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর আহত করেন এবং হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেন।

ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে।

হামলায় আহত ১১ পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ছয়জন টাঙ্গাইল সদর থানার এবং পাঁচজন শ্রীপুর থানার সদস্য।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, পরিকল্পিতভাবে লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালানো হয়। নারী সদস্যরা কামড়ে গুরুতর জখম করে আসামিদের ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




  বিষয়:   গাজীপুর  পুলিশ  হামলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy