দাপ্তরিক কাজে শৃঙ্খলা নিশ্চিত ও জনভোগান্তি লাঘবের তাগিদ এমপির

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

সরকারি দাপ্তরিক কাজে গতি বৃদ্ধি, শৃঙ্খলা নিশ্চিত ও জনভোগান্তি লাঘবের তাগিদ দিয়েছেন পাবনা সদর আসনের নব নির্বাচিত সংসদ

2026-03-02T15:43:01+00:00
2026-03-02T15:43:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাপ্তরিক কাজে শৃঙ্খলা নিশ্চিত ও জনভোগান্তি লাঘবের তাগিদ এমপির
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৪৪)
সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা
X

সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

সরকারি দাপ্তরিক কাজে গতি বৃদ্ধি, শৃঙ্খলা নিশ্চিত ও জনভোগান্তি লাঘবের তাগিদ দিয়েছেন পাবনা সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

নির্বাচিত হবার পর প্রথমবার সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ তাগিদ দেন তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেয়া হয়।


এসময় কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা এমপি শিমুল বিশ্বাসকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কর্মক্ষেত্রে তাদের নানা সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। সেগুলো সমাধানের আশ্বাস দিয়ে এমপি শিমুল বিশ্বাস বলেন, বিপদগ্রস্থ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসেন। আপনারা অনেক দায়িত্ব পালন করেন। তবুও খেয়াল রাখবেন তারা যেনো অতিরিক্ত ভোগান্তির শিকার না হোন। দাপ্তরিক কাজে শৃঙ্খলা নিশ্চিত করে গতি বৃদ্ধি করতে হবে। ভোগান্তি ছাড়া মানুষের সেবা নিশ্চিতের করতে হবে বলেও জানান তিনি।


ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য তিনি বলেন, এই দেশের অধিকাংশ মানুষ অসহায়। এই অসহায়দের জন্য সরকার উন্নয়নমূলক ও সহায়তামূলক বিভিন্ন বরাদ্দ দেন। দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের বরাদ্দ আসবে। এসব যেনো প্রকৃত সুবিধাভোগী পান সেটি আপনাদের দেখতে হবে। এসময় স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের তাগিদ দেন। এসবক্ষেত্রে এমপির অথবা রাজনৈতিক পরিচয়ে কোনো হস্তক্ষেপ জনপ্রতিনিধিদের বরদাস্ত না করার আহ্বান এমপির।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সদর থানার ওসি দুলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, এসিল্যান্ড এসএম ফুয়াদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার, কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম সহ সকল দপ্তর প্রধান, উপজেলার ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সদস্যরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ও এবি ট্রাস্টের ট্রাস্টি আখিনুর ইসলাম রেমন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy