পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদার (৬২), স্থানীয়ভাবে ‘আজিজ মিনিষ্টার’ নামে পরিচিত, গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলাকার প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য একেএম আউয়ালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি ইন্দুরকানী থানার এফআইআর নং-২, তারিখ ৫ ডিসেম্বর ২০২৪ এবং জি আর নং-৮ মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন পালাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে ইন্দুরকানী থানার এফআইআর নং-৫, তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ এবং জি আর নং-৯ মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আ. আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান। পুলিশ জানিয়েছে, মামলাগুলোর তদন্ত কার্যক্রম এখনও চলছে।