গাজীপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২ মার্চ) দুপুরে এই দণ্ডাদেশ

2026-03-02T19:08:35+00:00
2026-03-02T19:08:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৫২)
দুই মাদকসেবীর তিন মাস বিনাশ্রম কারাদণ্ড
X

দুই মাদকসেবীর তিন মাস বিনাশ্রম কারাদণ্ড


গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে এই দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

দণ্ডপ্রাপ্তরা হলেন — তুমুলিয়া গ্রামের সিরাজউদ্দিন শেখের পুত্র জহিরুল ইসলাম (৩৮) এবং জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকার জাকির হোসেনের পুত্র মো. আবদুল্লাহ (২৬)।

জানা গেছে, কাপাসিয়া মোড় ও কলাপাটুয়া এলাকায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় জহিরুল ইসলামকে এবং গাঁজা সেবনরত অবস্থায় আবদুল্লাহকে আটক করা হয়। পরে দুপুরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী উভয়কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy