কারাবন্দী অবস্থায় মৃত ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান কারাবন্দী অবস্থায় মৃত্যুর পর তার দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৭

2026-03-02T19:40:32+00:00
2026-03-02T19:40:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারাবন্দী অবস্থায় মৃত ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৬৫)
ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান
X

ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান কারাবন্দী অবস্থায় মৃত্যুর পর  তার দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর হলে শনিবার সকল আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, শুক্রবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে পটুয়াখালী জেলা কারাগার কর্তৃপক্ষ প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। কারা সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

শনিবার সকল আইনি কার্যক্রম শেষে বরিশাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলা ১টার দিকে মরদেহ ছাড়পত্র দেন। এরপর ময়নাতদন্ত শেষে বিকেল ৩টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেল ৪টায় স্বজনরা মরদেহ নিয়ে নিজ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে পৌঁছান।

সন্ধ্যা ৭টায় হাজারো মানুষের উপস্থিতিতে মরহুমের জানাযা'র নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, শফিকুল ইসলাম খান দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। গত বছরের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy