ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের ফকিরহাট ফায়ার

2026-03-02T20:10:42+00:00
2026-03-02T20:10:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ৬৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৌশিক দেবনাথ ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া এলাকার কৃষ্ণপদ দেবনাথের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কৌশিক দেবনাথ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ফকিরহাট বাজারের দিকে আসছিলেন। ঘটনাস্থলে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী কৌশিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত কৌশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy