ভোলাহাটে নবনির্বাচিত এমপির সঙ্গে সর্বসাধারণের সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর সর্বস্তরের জনগণের সাথে বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ এর পরে

2026-03-02T21:41:33+00:00
2026-03-02T21:41:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলাহাটে নবনির্বাচিত এমপির সঙ্গে সর্বসাধারণের সৌজন্য সাক্ষাৎ
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ৭৮)
সৌজন্য সাক্ষাৎ
X

সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর সর্বস্তরের জনগণের সাথে বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ এর পরে ইফতার মাহফিলে যোগদান করেন ড. মু: মিজানুর রহমান এমপি।

আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি বিজয়ের পরপরই নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে আজ সাক্ষাৎ করেন ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আপামরসাধারণ সাথে।

জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তৃনমুল পর্যায়ের মানুষদের সমস্যার কথা শুনে তা পর্যায়ক্রমে সমাধান করার জন্য আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ শামসুজ্জামান আলকেশ,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক ছাত্রশিবির সভাপতি মাওলানা মোঃ গোলাম কবির গোলাপ, ভোলাহাট উপজেলা শাখা নায়েবে আমীর ও সাবেক ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হাকিম, ভোলাহাট উপজেলা শাখা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল বাসির, জামবাড়িয়া ইউনিয়ন শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ মাহবুব আলম, ভোলাহাট উপজেলা শাখা নায়েবে আমীর ও সাবেক ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হাকিম, ভোলাহাট উপজেলা শাখা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল বাসির, জামবাড়িয়া ইউনিয়ন শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ মাহবুব আলম, জামবাড়িয়া ইউনিয়ন যুব বিভাগ এর সভাপতি মোঃ ইব্রাহিম খলিলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ড. মু: মিজানুর রহমান বলেন, আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিলেন। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিয়োজিত থেকে আপনাদের চাওয়া-পাওয়া পূরণ করতে পারি। এই এলাকার যেখানে যা যা সমস্যা আছে তা পর্যায়ক্রমে সমাধান করা হবে ইনশাআল্লাহ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy