প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৫৯ পিএম (ভিজিট : ৬১)

X
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদীকে হত্যা করে বাড়ি থেকে নাতনীকে অপহরণ ও হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে স্বজন ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, গত শনিবার মধ্যরাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। তারা ঘটনার মূল হোতা শরিফুল ইসলাম শরীফকে দ্রুত ফাঁসির কার্যকর করার দাবি জানান।
মানববন্ধনের পরে এক বিক্ষোভ মিছিলও বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘটনার সাথে সম্পৃক্ত মূল হোতা শরিফকে ফাঁসির দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, নিহতরা হলেন ঈশ্বরদী ভবানিপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনী জামিলা আক্তার (১৫)।