যশোরে নানার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নানার বিরুদ্ধে। ধর্ষণের শিকার অসুস্থ শিশুকে

2026-03-03T14:16:01+00:00
2026-03-03T14:16:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে নানার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:১৬ পিএম   (ভিজিট : ৫৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

যশোরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নানার বিরুদ্ধে। ধর্ষণের শিকার অসুস্থ শিশুকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ভুক্তভোগী শহরের নাজির শংকরপুর হাজারী গেট এলাকায় তার নানী বাড়িতে থেকে লেখাপড়া করত। গত (২মার্চ) রাত ৯টার দিকে নানীর ভাই হাফিজুল (৪০) বেড়ানোর কথা বলে তাকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। পরে মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিশুর শারীরিক অবস্থা খারাপ দেখে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের তৃতীয় তলায় গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

অভিযুক্ত হাফিজুল যশোর মেডিকেল কলেজ সংলগ্ন আফজালের বাড়ির পাশে একটি বাসায় ভাড়া থাকেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা গেছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হাবিবা সুলতানা ফোয়ারা জানিয়েছেন, শিশুর ভ্যাজাইনাল ইনজুরি লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।শারীরিক আলামত সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে। 

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy