আখাউড়ায় দুই ক্লিনিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করায় দুই ক্লিনিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা

2026-03-03T16:44:23+00:00
2026-03-03T16:44:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় দুই ক্লিনিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৩৭০)
ক্লিনিকে অর্থদণ্ড প্রদান
X

ক্লিনিকে অর্থদণ্ড প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করায় দুই ক্লিনিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করায়।

আদালত সূত্রে জানা যায়,আখাউড়া পৌরসভার রাধানগর মোড় সেবা মেডিকেল সেন্টার ১০ হাজার টাকা ও ডক্টর'স মেডিকেয়ার সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।

অভিযানের বিষয়ে নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ বলেন,দুটি প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার কারণে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সবসময়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy