সীতাকুণ্ডে শিশু ইরাকে ধর্ষণের পর হত্যার মূল আসামি গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাবাংলা

সীতাকুণ্ড ইকোপার্কে গলাকেটে শিশুজান্নাতুল নাইমা ইরাকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহবুব বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় শিশুটির

2026-03-03T19:32:25+00:00
2026-03-03T19:32:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে শিশু ইরাকে ধর্ষণের পর হত্যার মূল আসামি গ্রেফতার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৯৫)
মূল আসামি মাহবুব বাবু
X

মূল আসামি মাহবুব বাবু

সীতাকুণ্ড ইকোপার্কে গলাকেটে শিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহবুব বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় শিশুটির বাবাকেও আটক করা হয়েছে। 

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, শিশুটির বাবাই অভিযুক্তের হাতে তাকে তুলে দিয়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছিল। সোমবার তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে পুনরায় নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, মূল আসামি গ্রেফতার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

নিহত শিশুর চাচা আজিজ বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল থেকে বের হওয়ার সময়ও শিশুটির অবস্থা স্থিতিশীল ছিল। সে ইশারায় আমাদের সঙ্গে কথা বলছিল। কিন্তু রাত আড়াইটা থেকে তিনটার দিকে তার অস্বস্তি শুরু হয়। সে পানি ও খাবার চাইছিল, কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় তাকে কিছু দেওয়া সম্ভব হয়নি।

চিকিৎসক ও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরে গুরুতর আঘাতের আলামত পাওয়া গেছে। শরীরের অভ্যন্তরীণ অংশে আঘাতের মাত্রা ছিল অত্যন্ত বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে উরুর অংশে কাটাছেঁড়ার চিহ্ন ছিল।

পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগে শিশুটি ইশারায় কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছিল এবং একটি নামও নির্দেশ করেছিল, তবে তা পুরোপুরি স্পষ্ট ছিল না।

চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে প্রথম দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy